সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: কলকাতায় আয়োজিত ওপেন স্টেট তায়কোন্ডু চ্যাম্পিয়নশিপে জেলার মুখ উজ্জ্বল করল জলপাইগুড়ি শহরের ছোট্ট প্রতিযোগিনী আর্যহী মিশ্র। এই প্রতিযোগিতা থেকে ১ টি গোল্ড ও ১ টি সিলভার পদক জয় করে আর্যহী।

শহরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়ে আদপে রায়কতপাড়ার বাসিন্দা ওই খুদে প্রতিযোগিনী। গত রবিবার কলকাতা তায়কোন্ডু অ্যাসোসিয়েশন এই প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে ফাইটে গোল্ড মেডেল ও পুমসেতে সিলভার মেডেল পায় আর্যহী। তাকে নিয়ে উচ্ছ্বসিত শহরের ক্রীড়া মহল। বেঙ্গল তায়কোন্ডু অ্যাসোসিয়েশনের সহায়তায় এই প্রথম ওপেন স্টেট প্রতিযোগিতার আয়োজন করে কলকাতা তায়কোন্ডু অ্যাসোসিয়েশন। প্রতিযোগিতায় ঘরের মেয়ের সাফল্যে খুশি মিশ্র পরিবারের সদস্যরাও।



