সিসিএন নিউজ ব্যুরো: নিজে প্যাড পরে পরীক্ষা করেছিলেন। মাসিক স্বাস্থ্য নিয়ে গ্রামীণ ভারতে যে নীরবতা ছিল তা ভেঙে ছিলেন নিজেই। তার অনুপ্রেরণায় হয়েছিল ‘প্যাডম্যান’ বলিউডি সিনেমা। সেই আসল ‘প্যাডম্যান’ তামিলনাড়ুর অরুণাচলম মুরুগানান্থম ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বলে বলে দাবি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এই পুরস্কারের জন্য মনোনীত হওয়া ২৮৭ জনের মধ্যে তিনি একজন। তার বানানো মেশিনে দেশের ২৯টি রাজ্য সহ কয়েকটি দেশের মহিলারা স্বল্পমাল্য প্যাড তৈরি করছেন।তরাই ডুয়ার্সে আলিপুরদুয়ারে তিনটি স্বনির্ভর গোষ্ঠী এই কাজ করছে বলে দাবি। রবিবার এএনআই-কে তিনি জানান, প্রথমে বিশ্বাসই করতে পারিনি। তৃতীয় পক্ষ তার নাম জমা দেয়। অরবিন্দ আই হাসপাতাল ও কর্মরত মার্কিন টিম এ কাজ করেছে।” মনোনয়নয়নের পরে নরওয়ের নোবেল কমিটি পর্যালোচনা করে ছূড়ান্ত নাম প্রকাশ করবে। মুরুগান্থামের দাবি ঘিরে আশার আলো দেখছে গোটা দেশ।


