সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: এবারে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ল ইরান-ইজরায়েল। ঘটনা প্রবাহের জেরে শান্তিচুক্তির আাশা শিকেয় বলে অভিমত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। সংঘর্ষ বিরতির ২ মাসের মাথায় ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। পাল্টা জবাব দিতে প্রস্তুতি শুরু করল ইজরায়েলও।
সম্প্রতি লেবাননের রাজধানী বেইরুটে হামলা চালায় ইজরায়েল। এরই বদলা নিতে রবিবার রাতে এক ঝাঁক ইরানি ক্ষেপণাস্ত্র ছুটে যায় ইজরায়েলের একাধিক জায়গা লক্ষ্য করে। এই হামলার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আবহ তৈরি হল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইরান থেকে অন্তত ১০টি শক্তিশালী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর জেরে ইজ়রায়েলের উত্তর প্রান্ত-সহ বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে ও আকাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইরানের দাবি, তারা ইজ়রায়েলের নাজ়ারেথের কাছে ‘রামাত ডেভিড’ বিমানঘাঁটিকে নিশানা করেছিল। তবে ইজ়রায়েলি বাহিনী জানিয়েছে, তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) সঠিক সময়ে ইরানের সবকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে, ফলে দেশের ভিতরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বিশ্বের অন্য পরাশক্তি গুলো উত্তেজনা প্রশমনে পদক্ষেপ করছে বলে সূত্রের খবর।
ছবি: সমাজমাধ্যম।


