সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: প্রবীণ বাম নেতা তথা আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে কতিপয় দুষ্কৃতি হামলার অভিযোগ উঠল। সংবাদমাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার ভোর রাতে এই কুকর্ম করে পালায় দুর্বৃত্তরা। মদ্যপ অবস্থায় তার বাড়ি লক্ষ্য করে মদের বোতল ছোঁড়া হয়। গালিগালাজ করা হয়। হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বাড়ির সিসিটিভি ফুটেজ ভেঙে দিয়েই দুষ্কর্ম চালায় দুষ্কৃতিরা বলে অভিযোগ। পরে, বাইক নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা।(ছবি: সমাজমাধ্যম)


