Homeখেলাবিশ্বকাপ বয়কটের ফতোয়া বাংলাদেশের জেহাদিদের

বিশ্বকাপ বয়কটের ফতোয়া বাংলাদেশের জেহাদিদের

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: বিশ্বকাপ বয়কটের ডাক বাংলাদেশে। ব্রাজিল, আজেন্টিনার খেলা না দেখার ফতোয়া কট্টরপন্থীদের। মিশ্র প্রতিক্রিয়া সে দেশের জনমানসে।

আর্জেন্টিনা, ব্রাজিল নাকি ইজরায়েলকে সমর্থন করে। মসজিদে নাকি আজান দিতেও দেয় না। এমনটাই অভিযোগ বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীদের একাংশের। এই দুই দেশের খেলা না দেখার নিদান দিয়েছে জিহাদীরা। এদের একাংশও আবার পুরো বিশ্বকাপ বয়কট করারও ফতোয়া জারি করেছে। বাংলাদেশে ব্রাজিল ও আর্জেটিনার সমর্থক প্রচুর। এই ফতোয়ার জেরে দ্বিধায় যুব সমাজ। ব্রাজিল ও আজেটিনার ম্যাচকে কেন্দ্র করে অতীতে একাধিক অপ্রীতিকর ঘটনাও হয়েছে উন্মাদনার জেরে। বিগত সময়ে দেখা গিয়েছে, বিশ্বকাপ চলাকালীন রাস্তায় এই দুই দেশের পতাকা টাঙানো থাকে। চায়ের দোকানে চলে তর্ক-বিতর্ক। ব্রাজিল ও আর্জেটিনার জার্সি গায়ে দিয়ে ঘুরতেও দেখা যায় প্রচুর মানুষকে। ফুটবল উন্মাদনা শুরুর আগেই এই ফতোয়ার জেরে অহেতুক জটিলতা সৃষ্টি হল বলে অভিমত অনেকের। সে দেশের একাংশ বাসিন্দার অভিমত, কট্টরপন্থীরা মানুষকে উত্তেজিত করে দেশে আবার অস্থিরতা সৃষ্টি করতে চাইছে।

ছবি: সমাজমাধ্যম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments