Homeদেশরাষ্ট্রসঙ্ঘে ধাক্কা খেল পাকিস্তান, চীন

রাষ্ট্রসঙ্ঘে ধাক্কা খেল পাকিস্তান, চীন

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: বালোচিস্তান নিয়ে রাষ্ট্রসঙ্ঘে বড় ধাক্কা খেল পাকিস্তান। মুখ পুড়ল চীনেরও। বালোচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী ‘বালোচ লিবারেশন আর্মি’ ও তার এক শাখা সংগঠনকে নিষিদ্ধ করার প্রস্তাব পেশ করে পাকিস্তান। তবে, সে আশা আপাতত দূরাশাই রয়ে গেল।

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে বালোচ লিবারেশন আর্মি ও মজিদ ব্রিগেডকে নিষিদ্ধ করার প্রস্তাব পেশ করে পাকিস্তান ও চীন। ভেটো প্রয়োগ করে এই দুই দেশের অপচেষ্টায় জল ঢাললো মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। দীর্ঘ দিন ধরেই পাকিস্তানী শাসন থেকে বেরিয়ে আসার জন্য লড়াই করছে বালোচ লিবারপশন আর্মি। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরির সময় থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় বালোচরা। পাকিস্তানের শীর্ষ প্রশাসনের বিরুদ্ধে বালোচিস্তানের সম্পদ লুঠ, চরম নির্যাতনের অভিযোগ বেশ কিছু সময় ধরেই জরে আসছেন বালোচ বিদ্রোহীরা। এর পাশাপাশি, স্বাধীনতার জন্য জোর লড়াইও শুরু করেছেন তারা। এই পরিস্থিতিতে, এই দুই সংগঠনকে নিষিদ্ধ করার প্রস্তাব পেশ হয় রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে। তনে, এবারেও খালি হাতেই ফিরতে হল পাকিস্তান ও চীনকে।
ছবি: সমাজমাধ্যম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments