সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: অমানবিক ঘটনা বিহারের বাকা জেলার হারনা গ্রামে। বিধবা এক মিলার সঙ্গে স্থানীয় এক যুবকের অবৈধ সম্পর্কের অভিযোগ। সংবাদমাধ্যম সূত্রের খবর, ওই যুবক ও বিধবা মহিলাকে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধোর করা হয়। ঘটনাটি ২৯ সেপ্টেম্বর ঘটলেও প্রকাশ্যে আসে এ দিন। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশিও চলছে।
জানা গিয়েছে, ওই মহিলা নাবালক ছেলে ও মেয়েকে নিয়ে ওই গ্রামেই বাস করেন। স্বামী ও শাশুড়ি-শ্বশুড় গত হওয়ার পরে একপ্রকার দিন গুজরান করছিলেন তিনি। পাশের সিংপুর গ্রামের এক পরিচিত ব্যক্তিকে তিনি চাল আনার কথা বলেন। ওই ব্যক্তি চাল নিয়ে ওই মহিলার বাড়ি আসার সময় একদল মানুষ তাকে ঘিরে ধরে। তাকে ও ওই মহিলাকে বিদ্যুতের খুটিতে বেঁধে মারধর করা হয় বলেও অভিযোগ। অশ্লীল আচরণের অভিযোগও ওঠে। অভিযোগ পাওয়া মাত্রই নড়েচড়ে বসে পুলিশ। একাধিক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলে সূত্রের খবর।


