Homeজলপাইগুড়িছক কষে সোনার দোকানে চুরি, পুলিশের জালে ৩

ছক কষে সোনার দোকানে চুরি, পুলিশের জালে ৩

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: রীতিমতো ছক কষে সোনার দোকানে চুরি। তবে, শেষ রক্ষা হল না। এক মাসের মধ্যেই চুরির কিনারা করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দৌলতাবাদে। ঘটনায় গ্রেপ্তার ৩। ধৃতদের তোলা হল আদালতে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, গত ৬ অগস্ট রাতে দৌলতাবাদের  ৯ মাইলে একটি গয়নার দোকান থেকে তিন কেজি রুপোর এবং ১০ গ্রাম সোনার গয়না চুরি করে মুস্তাক শেখ, সহিদুল শেখ ও শ্যামাপদ মণ্ডল। কমবেশি ৯ লক্ষ টাকার গহনা চুরি করে তারা বলে অভিযোগ। চুরির ঘটনায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। বিভিন্ন সূত্র ধরে ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়। চুরি হওয়া গয়নাও উদ্ধার করেছে পুলিশ। এর পাশাপাশি ধৃতদের একটি গাড়িও আটক করা হয়। শনিবার ধৃতদের বহরমপুর জেলা আদালতে তোলা হয়। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চায় পুলিশ। (ছবি: এআই)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments