Homeউত্তরবঙ্গছোটো থেকেই ট্রাফিক সচেতনতার পাঠ, উদ্যোগ রাজগঞ্জ ট্রাফিকের

ছোটো থেকেই ট্রাফিক সচেতনতার পাঠ, উদ্যোগ রাজগঞ্জ ট্রাফিকের

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: শুধু প্রাপ্তবয়স্করাই কেন, পথ নিরাপত্তা নিয়ে ছোটো থেকে সচেতন হোক নতুন প্রজন্মের শিশু কিশোররাও। রবিবার পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে রাজগঞ্জ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ‘সচেতনতামূলক’ বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুলিশের এই সামাজিক অনুষ্ঠানে স্বতস্ফূর্তভাবে সামিল হয় খুদেরাও।

পথ নিরাপত্তায় সচেতনতা বাড়াতে কর্মসূচি।

এদিন জনা ষাটেক শিশু কিশোর বিভিন্ন বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। রং, তুলির মাধ্যমে তারা তুলে ধরে ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা। দুর্ঘটনা এড়াতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ বা সিগন্যাল ব্যবস্থার ওপর ভরসা করেই পথ চলা উচিত। গত ৩ অগাস্ট থেকে ৯ অগাস্ট পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ পালন করার উদ্যোগ নেয় রাজ্য সরকার। পুলিশ প্রশাসনের সহায়তায় বিভিন্ন এলাকায় চলে নানা কর্মসূচি। এই কর্মসূচিতে সামিল করা হয় বড় অংশের কমবয়সীদেরও। এবারের কর্মসূচিতে স্কুল লাগোয়া এলাকার রাস্তায় নিরাপত্তায় বেশি জোর দেওয়া হয়েছে বলে সমর্থিত সূত্রের খবর। এদিন অংশগ্রহণকারী খুদে অঙ্কনশিল্পীদের মিষ্টিমুখ করায় ট্রাফিক পুলিশ। উপহারও তুলে দেওয়া হয় তাদের হাতে। পরে স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় মেডেল, মেমেন্টো ও শংসাপত্র।

কীভাবে নিরাপদে ট্রাফিক আইন মেনে রাস্তায় চলাচল করতে হবে তার একটা ধারণা খুদেদের দেন পুলিশ আধিকারিকেরা। কর্মসূচিতে হাজির ছিলেন ট্রাফিক আইসি ট্রাফিক অমিতাভ দাস, বাপ্পা সাহা-সহ অন্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments