Homeউত্তরবঙ্গপুর-পরিষেবায় ঘাটতি, বঞ্চনার প্রতিবাদে পথ অবরোধ

পুর-পরিষেবায় ঘাটতি, বঞ্চনার প্রতিবাদে পথ অবরোধ

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: ন্যূনতম পরিষেবা অমিল। পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ জলপাইগুড়ির ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। স্থানীয়দের ক্ষোভকে হাতিয়ার করে জনব্যস্ত মাষকলাইবাড়ি রোড অবরোধ করেন ওই ওয়ার্ডের কংগ্রেস কমিটির নেতা কর্মীরা। অবরোধ তুলতে আসা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। পরে, অবশ্য যান চলাচল স্বাভাবিক হয় ওই রাস্তায়। দাবিপূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পিনাকী সেনগুপ্ত-সহ কংগ্রেসের অন্য নেতারাও।

দাবি পূরণে আন্দোলন। রবিবার জলপাইগুড়ির মাষকলাইবাড়ি এলাকায়।

বিশুদ্ধ পানীয় জল অমিল ওয়ার্ডে। পেভার ব্লকের রাস্তার একাংশ বেহাল। অন্য রাস্তা গুলির একাংশও বর্ষার মরসুমে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। এদিকে, বার্ধক্য ও বিধবা ভাতা নিয়েও একাধিক সমস্যা সামনে এসেছে বলে অভিযোগ। পুর পরিষেবার বেহাল দশা নিয়ে এর আগেও সরব হয়েছিলেন স্থানীয়রা৷ আশ্বাস মিললেও কাজের কাজ কিছুই হয়নি। ন্যূনতম পুর পরিষেবা মেলে না বলেও অভিযোগ স্থানীয়দের একাংশের। এলাকাবাসীর ক্ষোভকে হাতিয়ার করে, এদিন স্থানীয়দের সঙ্গে নিয়ে পথ অবরোধ করে কংগ্রেস। দলের প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন উপ-পুরপ্রধান পিনাকী সেনগুপ্তের নেতৃত্বেই চলে এই আন্দোলন।

তিনি বলেন, এই ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন ধরেই বঞ্চিত। জনমানসে পুর কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ রয়েছে। একাধিক দাবি পূরণের লক্ষ্যেই আজ আমরা আন্দোলনে নেমেছি।’ এ বিষয়ে পুর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিন অবরোধ তুলতে এসে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পরে, অবশ্য অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। এদিকে, দাবিপূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলেও জানান কংগ্রেস নেতারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments