অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: স্বাধীনতা দিবসেই পরিবেশ রক্ষার কর্মসূচি। এলাকাকে সবুজে ভরিয়ে তোলার অঙ্গীকার আদি নিউটাউন পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির। শহরের থেকে প্রায় হারিয়ে যেতে বসা গাছ লাগাতে তাদের সহায়তা করলেন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পদাধিকারী ও সদস্যরা। পুজো কমিটি, নেচার ক্লাবের প্রতিনিধিদের পাশাপাশি ছিলেন সুবীর অধিকারী-সহ স্থানীয় বিশিষ্টজনেরাও।

শনিবার আকাশের কালো মেঘ সাময়িক স্বস্তি দিলেও, দিনভর চড়া রোদে নাজেহাল হয়েছেন সকলে। তারমধ্যেই পরিবেশ বাঁচানোর লড়াই কমবেশি ২৭ বছরের পুরানো এই পুজো কমিটির। এদিন রাস্তার পাশে ও ফাঁকা জায়গায় জাম, জারুল অশোক, অর্জুন-সহ প্রচুর চারাগাছ লাগানো হয়। প্রচলিত রক্ষণাবেক্ষণ নয়, সায়েন্স ও নেচার ক্লাবের তত্ত্বাবধানে রীতিমতো ‘জিও ট্যাগিংয়ের’ মাধ্যমে গাছের বাড়বাড়ন্ত লক্ষ্য করা হবে সায়েন্স ও নেচার ক্লাবের অন্যতম কর্ণধার রাজা রাউত।

তিনি বলেন, “শহর থেকে লুপ্ত হয়ে যেতে বসা গাছ গুলিকে আবার ফিরিয়ে আনতে হবে। নতুন প্রজন্মকে সুস্থ ও স্বাভাবিক জীবন দিতে হবে। আমরা প্রতিনিয়ত লক্ষ্য রাখবো।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ফাঁকেই আবার আসন্ন দুর্গাপুজো নিয়েও প্রস্তুতি শুরু করছেন কমিটির সদস্যরা। প্রতিবারই মধ্যম আঙ্গিকে ভিন্ন বার্তা দেয় এই পুজো কমিটি। এবারেও তার প্রস্তুতি চলছে। তার ফাঁকে চারাগাছের পরিচর্যায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে সেদিকে নজর থাকবে বলে জানান তন্ময় বসু, রাজু সাহা, অর্ঘ্য বাগচি-সহ বাকি সদস্যরা।


