Homeউত্তরবঙ্গএবারে 'ডিম হামলার' শিকার বাম নেত্রী

এবারে ‘ডিম হামলার’ শিকার বাম নেত্রী

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: এবারে ‘ডিম হামলার’ শিকার বামনেত্রী। কোচবিহারের শীতলকুচিতে খুন হওয়া সিপিআইএম কর্মী মন্টু মিঞার পরিবারের সঙ্গে দেখা করে ফেরার পথে ‘ডিম হামলা’র মুখে পড়লেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মঙ্গলবার সকালে শীতলখুচি থানার সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে পরপর ডিম ছোড়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। হামলার পর গাড়ি থেকেই ভিডিও রেকর্ড করে পুলিশের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন মীনাক্ষী। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার দাবিও উঠেছে।

মীনাক্ষী মুখোপাধ্যায়, বামনেত্রী। ফাইল চিত্র।

সূত্রের খবর, কয়েক দিন আগে ওই এলাকায় মন্টু মিঞার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। ওই পরিবারের সঙ্গেই দেখা করতে যান বামনেত্রী। সঙ্গে ছিলেন সিপিআইএমের কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় ও স্থানীয় নেতা অলোকেশ দাস। শীতলকুচির এই ‘ডিম থেরাপি’ নতুন করে বিতর্ককে উস্কে দিল। পুলিশের নির্লিপ্ততার বিরুদ্ধেও ক্ষোভ বাম শিবিরের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments