Homeউত্তরবঙ্গনাবালিকার মর্মান্তিক পরিণতি, আন্দোলন শহরে

নাবালিকার মর্মান্তিক পরিণতি, আন্দোলন শহরে

জলপাইগুড়ি: রাজ্যে পালাবদলের পরেও নাবালিকা নির্যাতনের ঘটনা ঘটছে বলে অভিযোগ। সম্প্রতি দ: ২৪ পরগণার বারুইপুরে এক নাবালিকার ওপর পাশবিক অত্যাচার চালিয়ে খুন করার অভিযোগ উঠছে। এই ঘটনায় অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন হল শহরে। সোমবার দুপুরে তীব্র গরমকে উপেক্ষা করে দোষিদের শাস্তির দাবিতে রাস্তায় নামেন মহিলা সংগঠন এআইএমএসএস, যুব সংগঠন এআইডিএসও ও ছাত্র সংগঠন এআইডিএসও। এদিন উত্তর বাবুপাড়ায় থাকা এসইউসিআই কার্যালয় থেকে তাদের মিছিল বের হয়। থানা মোড়-সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি।

কর্মসূচিতে ছিলেন মহিলা সংগঠনের জেলা সম্পাদিকা ঝর্ণা রায়, সভানেত্রী বনানী মিত্র, যুব সংগঠনের জেলা সম্পাদক সুজয় লোধ, ছাত্র সংগঠনের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শুভজিৎ রায় প্রমুখ। আন্দোলনকারীরা জানান, নক্কারজনক এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে দোষিদের শাস্তি দিক এটাই তারা চান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments