সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: এ দেশে আয়োজিত এ বারের ব্রিকস সম্মেলনের মাঝেই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে জোর দিল ভারত ও ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নয়াদিল্লিতে এই বৈঠকে মূলত পশ্চিম এশিয়ায় চলা সংঘাত এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

আলোচনার মাধ্যমে সংঘাত কমানো, ভারতীয় নাবিকদের নিরাপত্তা, চাবাহার বন্দর-সহ একাধিক বিষয় আলোচ্য সূচিতে ছিল বলে জাতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর। এই আলোচনায় বিশেষভাবে উঠে আসে হরমুজ প্রণালীর প্রসঙ্গ। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট এই প্রণালীর উপর ভারত অনেকটাই নির্ভরশীল। ওই অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষা ও জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি বৈঠকে তুলে ধরেন মোদী। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও দুই প্রধানমন্ত্রীর বিস্তারিত আলোচনা হয়।(ছবি: সমাজমাধ্যম)


