অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: রাজ্যে রাজনৈতিক পালাবদল। ভোটের ফল প্রকাশের পরের দিন, মঙ্গলবার জেলা প্রাথমিক ও মাধ্যমিক পরিদর্শক ও আধিকারিকদের সংবর্ধনা দিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের শিক্ষক সংগঠন অফিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের সদস্যরা। জেলায় শিক্ষার মানোন্নয়নেও আলোচনা করেন তারা। সংগঠনের রাজ্য যুগ্ম সম্পাদক কাকলি মণ্ডল বলেন, আগামীতে শিক্ষা সংক্রান্ত কাজে যাতে আমদেরও আলোচনায় ডাকা হয় তা জানান হল। সদর্থক আলোচনা হয়েছে।”




