HomeUncategorizedএখনও পলাতক কৃষ্ণ, দাপুটে নেতার আরেক সঙ্গী গ্রেপ্তার

এখনও পলাতক কৃষ্ণ, দাপুটে নেতার আরেক সঙ্গী গ্রেপ্তার

জলপাইগুড়ি: দীর্ঘদিন ধরেই পলাতক তৃণমূলের তথাকথিত ‘বাহুবলি’ নেতা কৃষ্ণ দাস। শহর লাগোয়া বারোপেটিয়ার ত্রাস নেই নেতার এক ঘনিষ্ঠ সঙ্গীকে গ্রেপ্তার করল কোতয়ালি থানার পুলিশ। ধৃতের নামে তোলাবাজি ও এলাকায় দাদাগিরির অভিযোগ রয়েছে। ভোট পরবর্তী সন্ত্রাসেও নাম রয়েছে ধৃত বিশ্বজিৎ চাকির।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে তদানীন্তন শাসক দলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন কৃষ্ণ দাস। বড় ব্যবধানে বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারীর কাছে হেরে যান তিনি। ভোটের ফল ঘোষণার পরেই কৃষ্ণ ও তার অনুগামীরা বিজেপি কর্মী সমর্থকদের ওপর প্রাণঘাতী হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় অন্যদের সঙ্গে নাম জড়ায় বিশ্বজিৎ চাকিরও।

বর্তমানে কৃষ্ণ দাস পলাতক। তার খোঁজে জারি রয়েছে পুলিশি তল্লাশিও। সম্প্রতি কৃষ্ণ দাসের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও কয়েকটি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। এরপরে পুলিশের জালে ধরা পড়ে কৃষ্ণ ঘনিষ্ঠ নেতা কর্মীরা। এদিন বিশ্বজিৎ চাকিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। আজ, মঙ্গলবার ধৃতকে জেলা আদালতে পেশ করল পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments