Homeউত্তরবঙ্গজমিজটে উধাও হিউম পাইপ, জলবদ্ধতা, কী বললেন পুর প্রধান?

জমিজটে উধাও হিউম পাইপ, জলবদ্ধতা, কী বললেন পুর প্রধান?

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: জমিজটে বন্ধ হিউম পাইপ। বর্ষার মরসুমে জলবদ্ধতার শিকার শহরের ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের একাংশ মানুষ। মানুষের ক্ষোভের আঁচ পেয়ে ঘটনাস্থলে পুর প্রধান সৈকত চট্টোপাধ্যায়।

হিউম পাইপ ব্যক্তিগত মালিকানাধীন জমির ওপর দিয়ে গিয়েছে বলে অভিযোগ। সেই পাইপ বন্ধ করে দিয়েছে দুই পরিবার। জল যাওয়ার বিকল্প জায়গায় গড়ে তোলা হয়েছে প্রাচীর। এর ফলেই জলবদ্ধতা ওই এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, ওই নোংরা জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে। অনেকে আবার টোটোও বের করতে পারেননি। আর্থিক ক্ষতির মুখে পড়ছেন অনেকেই। ড্রেন উচপে জল ঢুকছে কিছু বাড়িতেও। রাস্তায় এক গোড়ালি জল পেরিয়ে স্কুল-কলেজ, কর্মক্ষেত্রে যাচ্ছেন সবাই। রাস্তার জলে বাইক, স্কুটি নিয়ে যেতেও সমস্যায় পড়ছেন চালক, আরোহীরা। শনিবার খবর পেয়ে পুরপ্রধান ওই এলাকা পরিদর্শন করেন।

সৈকত চট্টোপাধ্যায়, পুর প্রধান, জলপাইগুড়ি পুরসভা। ছবি: পিনাকী শীল।

সৈকত বলেন, ‘আমিন দিয়ে মেপে খাস জমি বের করা সময় সাপেক্ষে। নতুন নিকাশী নালা করতে গেলে টেণ্ডার-সহ যাবতীয় কাজ করতে অনেকটা সময় লাগবে। তবে, দু-তিন দিনের মধ্যে যাতে সমস্যার সমাধান করা যায়, মানুষের ভোগান্তি দূর হয় তার ব্যবস্থা করা হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments