Homeউত্তরবঙ্গউত্তরের উন্নয়নে দরাজহস্ত রাজ্য সরকার, একাধিক প্রতিশ্রুতি সুকান্ত মজুমদারের

উত্তরের উন্নয়নে দরাজহস্ত রাজ্য সরকার, একাধিক প্রতিশ্রুতি সুকান্ত মজুমদারের

জলপাইগুড়ি: দক্ষিণ বঙ্গের পরে এবারে মেট্রো রেল চলবে উত্তরবঙ্গেও। ধুঁকতে থাকা উত্তরের চা শিল্পের উন্নয়নে একাধিক পদক্ষেপ। সোমবার দলীয় কর্মসূচিতে শহরে এসে উত্তরবঙ্গের উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক পরিকল্পনার কথা জানালেন তিনি।

এদিন সুকান্ত মজুমদারের ঝটিকা সফর ঘিরে ভালো উন্মাদনা দেখা দেয় বিজেপির নেতা কর্মীদের মধ্যে। কর্মী প্রশিক্ষণ শিবিরে অংশ নেন সুকান্ত মজুমদার। মানুষের পাশে থাকার বার্তা দলীয় নেতা-কর্মীদের দেন তিনি।

কর্মী প্রশিক্ষণ শিবির।

কর্মসূচির শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, ‘২০১৯ সাল থেকেই উত্তরবঙ্গের মানুষজন বিজেপিকে দু’ হাত তুলে আশীর্বাদ করছে। আমরা কৃতজ্ঞ। এবারের বাজেটে রাজ্য সরকার ও উত্তরবঙ্গের মানুষের দু’হাত ভরিয়ে দিয়েছে বিজেপি সরকার।’ এদিন কোন কোন ক্ষেত্রে সরকার কী পদক্ষেপ করতে চলেছে তার খতিয়ানও তুলে ধরেন সুকান্ত। তিনি জানান, দক্ষিণ বঙ্গের পরে এবারে মেট্রো পরিষেবা চালু হতে চলেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি -শিলিগুড়ি রুটে। বিমান বন্দরের আধুনিকীকরণের কাজও করা হবে। যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হবে বলেও দাবি সুকান্ত মজুমদারের। তার আরও সংযোজন, প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যেও সরকার কাজ শুরু করেছে। উত্তরের মাটিতেই হতে চলেছে অত্যাধুনিক বস্ত্র হাব। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে এইমস স্থাপন করা হবে এই উত্তরবঙ্গেই। উত্তরবঙ্গের চা শিল্প ধুঁকছে বলে অভিযোগ চা মহলের। এতদিন অসম চা শিল্পে যে সুবিধা পেয়েছে, এবারে উত্তরবঙ্গের চা বাগান গুলিও সেই সুবিধা পাবেন বলে দাবি সুকান্ত মজুমদারের। তিনি আরও জানান, চা শ্রমিকদের কল্যাণে ওয়েলফেয়ার বোর্ড গড়া হবে। শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন হবে বলে দাবী কেন্দ্রীয় মন্ত্রীর। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন দলের রাজ্য সম্পাদক বাপি গোস্বামী, জেলা সভাপতি শ্যামল রায়, দলীয় জেলা মুখপাত্র জীবেশ দাস-সহ অন্য জনপ্রতিনিধি ও দলীয় নেতারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments