Homeউত্তরবঙ্গএকযোগে দুই অনুষ্ঠান, মাতলো খুদেরা

একযোগে দুই অনুষ্ঠান, মাতলো খুদেরা

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: একযোগে দুই উৎসব। কবিগুরুর জন্মদিনের পাশাপাশি আগাম ‘মাতৃদিবসও’ পালিত হল জলশহরে। শনিবার শহরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন প্রিপারেটরি স্কুল ও আনন্দম কিন্ডার ডেজ স্কুলে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সামিল হতে পেরে খুশি খুদেরা, আপ্লুত অভিভাবকেরাও।

নাচ,গান,কবিতায় কবিগুরুকে শ্রদ্ধা জানাল কচিকাঁচারা। শহরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন প্রিপেরেটারি স্কুলের সূচনা হয় স্বাধীনতার আগেই। এর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা স্মৃতি। এদিন এই স্কুলের পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করা হয়। স্কুল চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে খুদে পড়ুয়াদের সঙ্গে অংশ নেন শিক্ষিকারাও।

সাংস্কৃতিক অনুষ্ঠান শিশু নিকেতন প্রিপারেটরিতে।

স্কুলের পরিচালন সমিতির সম্পাদক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক তপন মিত্র বলেন, “ছোট থেকেই যাতে শিশুরা রবীন্দ্র আদর্শে জারিত হতে পারে তাই আমরা এই আয়োজন করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রবীন্দ্রনাথের জীবনী ও তার কর্মকাণ্ডও সাধারণ ভাষায় পড়ুয়াদের বুঝিয়ে দেওয়া হল।”

১০ মে মাতৃদিবস। শনিবার রবীন্দ্র জয়ন্তীর পাশাপাশি আগাম মাতৃদিবস পালন করল আনন্দম কিন্ডার ডেজ স্কুল। বিদ্যালয়ের প্রাঙ্গণে দিনভর চলল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান গান, নাচ, আবৃত্তি ও গ্রুপ পারফরম্যান্সে ছোটদের প্রাণবন্ত অংশগ্রহণ মুগ্ধ করল উপস্থিত সকলকে। শুধু শিশুরাই নয়, মায়েরাও ছিলেন সমানভাবে সক্রিয়। তাঁদের জন্যও ছিল নানা মজাদার প্রতিযোগিতা ও অংশগ্রহণমূলক কর্মসূচি, যা অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে। দু শতাধিক শিশু এতে অংশ নেয়।

মনোগ্রাহী অনুষ্ঠান আনন্দম কিন্ডার ডেজে।
সায়নী বিশ্বাস চৌধুরী, প্রিন্সিপাল, আনন্দম কিন্ডার ডেজ।

বিদ্যালয়ের প্রিন্সিপাল সায়নী বিশ্বাস চৌধুরীর কথায়, এই ধরনের উদ্যোগ শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি মা-সন্তানের সম্পর্ককেও আরও দৃঢ় করে। সব মিলিয়ে, এক দিনে দুই বিশেষ উপলক্ষ…ভালোবাসা, শ্রদ্ধা আর আনন্দে ভরে উঠল জলপাইগুড়ির এই ছোট্ট দুনিয়া!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments