Homeদেশচিনির দাম ২ সপ্তাহে বাড়ল ৪০ শতাংশ, পরিস্থিতি মোকাবিলায় নয়া নির্দেশিকা কেন্দ্রের

চিনির দাম ২ সপ্তাহে বাড়ল ৪০ শতাংশ, পরিস্থিতি মোকাবিলায় নয়া নির্দেশিকা কেন্দ্রের

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: চিনির দামে বিপাকে সাধারণ মানুষ। চিনির কালোবাজারও রুখতে নয়া পদক্ষেপ কেন্দ্রের। পরিস্থিতি মোকাবিলায় জারি নতুন নির্দেশিকা। বলা হয়েছে, অন্য দেশ থেকে আমদানি করা চিনি দু’মাসের মধ্যে প্রক্রিয়াজাত করে খোলা বাজারে বিক্রি করতে হবে। ইতিমধ্যেই চিনি কিনতে কালঘাম ছুটছে আমজনতার।

মাত্র ১৫ দিনের মধ্যে চিনির দাম বেড়়েছে প্রায় ৪০ শতাংশ। এর কারণ হিসেবে বৃষ্টির কারণে আখচাষে ক্ষতি, জোগানের তুলনায় চাহিদা বৃদ্ধি পাওয়ার কথা বলা হচ্ছে। চিনির দামবৃদ্ধির কারণ হিসাবে অত্যধিক চাহিদা বৃদ্ধি, আখচাষে ক্ষতি-সহ একাধিক কারণের কথা বলা হয়েছে। এর সঙ্গে জুড়ে গিয়েছে আবার ইথানল বিতর্ক। এর আগে, ৩১ অক্টোবরের মধ্যে বাজারে চিনি বিক্রি করার কথা বলা হয় কেন্দ্রের তরফে।

আখ চাষে ক্ষতি।


বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, এবারে দেশে আগের অর্থবর্ষের তুলনায় চিনির উৎপাদন ১৮ শতাংশের উপরে বাড়বে। সেই মতো বিদেশে বিপুল পরিমাণ চিনি রপ্তানিতে সায় দেয় কেন্দ্র। কিন্তু দেশে চিনির উৎপাদনে ঘাটতি হওয়ায় দাম অত্যধিক বেড়েছে। জাতীয় সংবাদ মাধ্যমের সূত্রের খবর, ৩১ অক্টোবর পর্যন্ত বিদেশ থেকে ১০ লক্ষ টন চিনি আমদানি করা যাবে। প্রায় এক দশকের ব্যবধানে, পরিস্থিতি স্বাভাবিক করতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। (ছবি: সমাজমাধ্যম)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments