সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: শ্বশুরবাড়ি এসে জামাইষষ্ঠীর রান্না করতে গিয়ে বিপত্তি। নতুন গ্যাস সিলিন্ডার লাগিয়ে ওভেনে আগুন দিতেই মর্মান্তিক ঘটনা৷ ভষ্মীভূত হয়ে গেল বাড়ির সব আসবাবপত্র। রবিবার ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কুটি বাড়ি খাসপাড়া এলাকায় ৷
আনন্দ বদলে গেল আতঙ্ক-বিষাদে। শনিবারের বদলে ছুটির দিনে জামাইষষ্ঠীর আয়োজন। শ্বশুরবাড়িতে এসেছিলেন চার জামাই। বয়স্ক শ্বশুর, শাশুড়ির হাত থেকে এলাহী আয়োজনের ভার জামাইরা নিজেরাই তুলে নেন। রান্নার কাজ শুরু হতেই এক সিলিণ্ডারের গ্যাস ফুরিয়ে যায়। নতুন সিলিণ্ডার লাগিয়ে ওভেনে আগুন দিতেই সেই আগুন ছড়িয়ে পড়ে বাড়িময়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলেও। লম্বা সংকীর্ণ গলিতে জলের পািপ নিয়ে পৌঁছতে যথেষ্টই বেগ পেতে হয় দমকল কর্মীদের। সেই সময়ের মধ্যেই ঘরের একাধিক আসবাবে আগুন লেগে যায়। পরে, গ্যাসের সিলিন্ডার গুলি সামনের পুকুরে ফেলে দেন স্থানীয়রা। কী কারণে আগিন লাগলো তা বিশদে খতিয়ে দেখছে দমকল বিভাগ।(ছবি:এআই)


