শিলিগুড়ি: প্রযুক্তিতেই বাজিমাত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুঃসাহসিক চুরির ঘটনার কিনারা করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তুললো পুলিশ।
সূত্রের খবর, গত ২০ এপ্রিল শহরের শীতলাপাড়ার চন্দন সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও ৯ ভরি সোনার গহনা চুরি হয় বলে অভিযোগ করেন গৃহকর্তা। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে। স্থানীয় স্তরেরও শুরু হয় জোরদার তদন্ত। পরে দীপক দাস ওরফে ‘ক্ষ্যাপা’ নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

তবে, চুরি যাওয়া সামগ্রী এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি বলে সমর্থিত সূত্রের খবর। পুলিশ সূত্রের খবর, জেরায় চুরির ঘটনা স্বীকার করেছ।


