Homeউত্তরবঙ্গফাঁকা বাড়িতে দু:সাহসিক চুরি

ফাঁকা বাড়িতে দু:সাহসিক চুরি

অমিত বণিক, জলপাইগুড়ি: বাড়িতে কেউ না থাকার সুযোগে দিনেদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল শহরের রাখালদেবী সংলগ্ন এলাকায়। তালা ভেঙে প্রায় ২০ লক্ষ টাকার সোনা ও নগদ টাকা লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের।

জানা গিয়েছে, ওই এলাকার তাপস রায়ের পরিবার এক বিয়ে বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে চোরেরা বাড়িতে ঢুকে পড়ে। বুধবার দুপুরে বাড়ি ফিরে তাপস রায়েরা দেখেন দরজা ভাঙা, আলমারি তছনছ ও ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরিবারের দাবি, আলমারি থেকে প্রায় ১০-১৫ ভরি সোনার গয়না ও নগদ টাকা খোয়া গিয়েছে। চুরির আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাড়ি ফাঁকা থাকার বিষয়টি আগে থেকেই জানত কেউ। সেই কারণে চেনা-পরিচিতদের ভূমিকা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে এই এলাকায় এই ধরনের চুরির ঘটনা ঘটেনি। এই প্রথম এই ঘটনায় স্তব্ধ গোটা পাড়া। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করে নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments