Homeউত্তরবঙ্গভোট গণনায় স্কুল কখন, কী নির্দেশ ডিপিএসসি-র

ভোট গণনায় স্কুল কখন, কী নির্দেশ ডিপিএসসি-র

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: ছুটি নেই ভোট গণনার দিনও। দিবা বিভাগের প্রাথমিক বিদ্যালয়ে পঠনপাঠন হবে সাতসকালে। চলবে বেলা ১১টা পর্যন্ত। শনিবার সন্ধ্যায় এমনই নির্দেশিকা এসেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে। ভোট গণনার দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে ও শিশুদের কথা থেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সংসদ কর্তৃপক্ষ।

আগামী সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। সকাল ৮ টা নাগাদ গণনা শুরু হলেও ওই দিন স্বাভাবিক নিয়মেই প্রাত বিভাগের সঙ্গে দিবা বিভাগের খুদে পড়ুয়াদেরও পঠনপাঠন চলবে বলে সংসদ সূত্রের খবর। তবে বদল হয়েছে সময়সূচিতে। প্রাত বিভাগের প্রাথমিক স্কুল গুলির পাশাপাশি দিবা বিভাগের স্কুল গুলিতেও সাতসকালেই পঠন পাঠনপাঠন শুরু হবে। সকাল ৬:৩০ মিনিট থেকে শুরু হয়ে স্কুল চলবে বেলা ১১ টা পর্যন্ত। জেলায় কমবেশি হাজার খানেক দিবা বিভাগের প্রাথমিক স্কুল রয়েছে। আগামীকাল রবিবার। এত কম সময়ে এই নির্দেশিকা আসায় শিশুদের জানানোর বিষয় নিয়ে সমস্যায় পড়ছেন একাংশ শিক্ষক শিক্ষিকা। তাদের কয়েকজনের কথায়, এই নোটিশ আজ স্কুল চলাকালীন এলে সমস্যা হত না। গ্রামীণ এলাকায় অনেক পড়ুয়ার অভিভাবকের মোবাইলে সবসময় যোগাযোগ করা যায় না। দূরবর্তী স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যাতায়াতেরও সমস্যা হবে। তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের জেলা সভাপতি দীপঙ্কর বিশ্বাস বলেন, “পড়ুয়াদের স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।”

ডিপিএসসি-র সচিব তথা ডিআই প্রাইমারি শ্যামলচন্দ্র রায় বলেন, “উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশেই এই পদক্ষেপ করা হল। দিবা বিভাগের শিশুদের পঠনপাঠনেরও কোনও ক্ষতি হল না। শিশুদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত। এসআইদেরকে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে জানাতে বলা হয়েছে। ৫মে থেকে আবার স্বাভাবিক নিয়মেই স্কুল চলবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments