Homeজলপাইগুড়িমূকাভিনয়েই ট্রাফিক পাঠ জলশহরে

মূকাভিনয়েই ট্রাফিক পাঠ জলশহরে

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: ট্রাফিক আইন মানতে হাতিয়ার মূকাভিনয়। স্থানীয় শিল্পরা শুধু নন, সুদূর অসম থেকেও এলেন শিল্পীরা। শহরের কর্মব্যস্ত রাস্তায় চলল তাদের কর্মসূচি।

কলেবর বেড়েছে শহরের। লোকসংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে যানজটও। শহরের ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে অনেক সময় কালঘাম ছুটে যায় ট্রাফিক পুলিশকে। শহরবাসীকে এবারে ট্রাফিক আইন নিয়ে সচেতন করতে শনিবার রাস্তায় নামল উজ্জ্বীবন মাইম থিয়েটার। তাদের অভিনব উদ্যোগে সামিল হলেন অসম থেকে আসা বিজিত কুমার-সহ অন্য শিল্পীরাও।

সচেতনতা বাড়াতে মূকাভিনয়। ছবি: অমিত বণিক।

স্কুল,কলেজ-অফিস টাইমে জনবহুল রাস্তায় যানজট নিত্য দিনের ঘটনা। পুর এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তার একাংশ বেহাল থাকায় অবসৃথা আরও সঙ্গীন হয়ে ওঠে। সময়ের অভাবে বা কাজের চাপে অনেকেই ট্রাফিক আইন ভাঙতে বাধ্য হন বলেও অভিযোগ। এদিন আয়োজন সংগঠনের সদস্য সদস্যারা শব্দ ছাড়াই শুধুমাত্র শরীরের ভাষা ও অভিব্যক্তির মাধ্যমে তাঁরা তুলে ধরলেন হেলমেট না পরা, ট্রাফিক সিগন্যাল অমান্য করা, জেব্রা ক্রসিং ব্যবহার না করা এবং বেপরোয়া বাইক চালানোর ভয়াবহ পরিণতির কথা। চহরের জনব্যস্ত কদমতলা মোড়, থানা মোড়-সহ একাধিক এলাকা ঘুরে মূকাভিনয়ের মাধ্যমে মানুষকে সচেতন করেন তারা। চোকের সামনের দৃশ্য মানুষের মনে বক্তৃতা বা প্রচারের চেয়ে দাগ বেশি কাটে বলে অভিমত আয়োজকেদের। এদিন অনেক মানুষ দাঁড়িয়ে এই কর্মসূচি দেখেন, মোবাইলে ভিডিও করেন বলেও দাবি আয়োজকদের।

আয়োজক সংগঠনের এক সদস্যা বলেন, “বিগত কয়েক বছর ধরেই তারা এই কর্মসূচি নিচ্ছেন। মানুষ যাতে ট্রাফিক আইন মেনে চলে এটাই তাদের এই কর্মসূচির লক্ষ্য। রাস্তায় মানুষ নিরাপদে চলুক এটাই তারা চান।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments