Homeউত্তরবঙ্গসবুজের আচ্ছাদনে ঢাকবে শহর

সবুজের আচ্ছাদনে ঢাকবে শহর

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: কলেবর ও নগরায়ন বাড়ার সঙ্গে শহরে কমছে সবুজের আচ্ছাদন। এমনটাই অভিযোগ পরিবেশপ্রমীমহলের। কবিগুরুর জন্মদিবস ও রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণকে সামনে রেখে শহরে শহরে ব্যাপক সবুজায়নের পথে হাঁটছে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব। রবীন্দ্র জয়ন্তী থেকেই কর্মসূচি শুরু করেছে। কমবেশি শ্রাবণ মাস পর্যন্ত শহর ও জেলায় চারাগাছ রোপণের উদ্যোগ নিয়েছে সংস্থা কর্তৃপক্ষ।

এদিন শহরের নেতাজিপাড়া বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় রাস্তার ধারে অশোক, জারল-সহ একাধিক চারাগাছ রোপণ করেন তারা। চারাগাছের যাতে ক্ষতি না হয় সেজন্য ফেন্সিংয়েরও ব্যবস্থা করা হয়। চারাগাছ গুলির নিয়মিত দেখাশোনা করা হবে বলে দাবি কর্তৃপক্ষের। সংস্থার সম্পাদক রাজা রাউত, শৈবাল কুণ্ডু, দেবাশিস গুহ, বিদেশি হেলা-সহ অন্য সদস্যরাও হাজির ছিলেন কর্মসূচিতে। অংশ নেয় খুদেরাও।

সংস্থার জেলা সম্পাদক রাজা রাউত বলেন, “পাহাড়, জঙ্গল, নদী অধ্যুষিত উত্তরবঙ্গ আবারও সবুজ হয়ে উঠুক। নতুন সরকার পরিবেশ নিয়ে বেশি করে পদক্ষেপ নিন এটাই চাই। জলাভূমি গুলির সংরক্ষণেও জোর দেওয়ার দাবি জানান তিনি। পরিবেশ ঠিকঠাক থাকলে প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনাও কমবে বলে অভিমত রাজা রাউতের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments