সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ: ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে নেপালের একাংশ। বাড়ল মৃতের সংখ্যায়ও। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, শনিবার রাত পর্যন্ত ৬৫০ জনেরও বেশি মানুষের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ আড়াই হাজারের বেশি মানুষ। ১৬২ জন ভারতীয় পর্যটককে উদ্ধার করা গিয়েছে বলে সমর্থিত সূত্রের খবর। তবে ভারতীয় পর্য়য়টন মন্ত্রকের তথ্য অনুযায়ী উদ্ধার করা হয়েছে ১০৮ জনকে। যোগাযোগ করা সম্ভব হয়েছে আরও ৫০ জনের সঙ্গে।

ইতিমধ্যেই নেপালের ‘হড়পা-বিপর্যস্ত’ এলাকায় বিশেষ উদ্ধারকারী দল পাঠিয়েছে ভারত। রয়েছেন চিকিৎসকেরাও। এ রাজ্যের ৩৯ জন আটকে রয়েছেন নেপালে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। এদিকে অভিযোগ, চিনা সমাজমাধ্যমে বিপর্যয়ের কোনও ভিডিয়ো বা ছবি নেই। যেগুলি ছিল, তা-ও সরিয়ে ফেলা হয়েছে। এখনও দড়শো-র মতো ভারতীয় নাগরিকের খোঁজ মেলেনি বলে খবর। এদের বেশির ভাগই কৈলাস-মানস সরোবর দেখতে যাচ্ছিলেন। জানা গিয়েছে, রসুয়ায় যে জলবিদ্যুৎ প্রকল্পের কাজ হচ্ছিল তা বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তার মধ্যে রয়েছে নুয়াকোট। সেখানে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গে অনেক শ্রমিক আটকা পড়ে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে চেষ্টা চালাচ্ছে নেপালের সেনা এবং পুলিশ।(ছবি সমাজমাধ্যম)


