সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: খনি থেকে পাথর কাটার কাজে ব্যবহৃত বিস্ফোরক ফেটে তছনছ গ্রাম। মৃত অন্তত ৫৫। জখম কমবেশি ৭০-৭৫ জন। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব মায়ানমারের নামখান জেলার কাওংটাট গ্রামে। ওই গ্রামটি তাং ন্যাশনাল লিবারেশন আর্মির নিয়ন্ত্রণাধীন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
মায়ানমারের খনিজ সম্পদ, বিশেষ করে রেয়ার আর্থ, সেনা ও বিদ্রোহী দু’পক্ষেরই আয়ের বড় উৎস। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে। স্থানীয় সময় দুপুর 12টা নাগাদ নামখাম টাউনশিপের ওই গ্রামে বিস্ফোরণ ঘটে। এলাকাটি নিয়ন্ত্রণ করে বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (TNLA)। TNLA জানিয়েছে, খনির কাজে ব্যবহারের জন্য মজুত করা জেলিগনাইট বিস্ফোরক দুর্ঘটনাবশত ফেটে গিয়েই এই বিপর্যয়। কমবেশি ১০০টি বাড়ি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। পুরো গ্রাম প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। চলছে উদ্ধার কাজও।
ছবি সৌজন্যে: সমাজমাধ্যম।


