Homeজলপাইগুড়ি'আবর্জনা-বিক্ষোভ' জলশহরে

‘আবর্জনা-বিক্ষোভ’ জলশহরে

পিনাকী শীল, জলপাইগুড়ি: দুর্গন্ধে টেকা দায়। বৃহস্পতিবার সকালে আবর্জনা নিয়ে বিক্ষোভ বাসিন্দাদের। জঞ্জাল যন্ত্রণায় জেরবার বাসিন্দারা। গান্ধী গিরি ছেড়ে এবার সরাসরি সংঘাতে কাউন্সিলর। অন্য ওয়ার্ডের জঞ্জাল এনে ফেললে এবার পুরসভার পদাধিকারীদের জঞ্জাল উপহার দেওয়ার হুশিয়ারি দিলেন জলপাইগুড়ি শহরের ২৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সীর।গত কয়েক বছর ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডের আবর্জনা, জঞ্জাল ২৪ নম্বর ওয়ার্ডের গৌরীয় মঠ সংলগ্ন রাস্তায় ফেলায় দুর্গন্ধ অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। একাধিকবার বলার পরেও পুরসভা জনবসতি সংলগ্ন এই এলাকা থেকে ডাম্পিং গ্রাউন্ড না সরানোয় এদিন স্থানীয় বাসিন্দাদের নিয়ে প্রতীকী পথ অবরোধ করে জঞ্জাল ফেলা বন্ধ করে দেন স্থানীয় কাউন্সিলর।একই সঙ্গে শহরের অন্য ওয়ার্ডের জঞ্জাল এই ওয়ার্ডে এনে ফেলা বন্ধ না করলে পুরসভায় গিয়ে কর্তৃপক্ষ কে জঞ্জাল উপহার দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

অম্লান মুন্সি, কাউন্সিলর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments