Homeদেশকানপুরে বেসরকারি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে, মর্মান্তিক মৃত্যু ২ জনের

কানপুরে বেসরকারি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে, মর্মান্তিক মৃত্যু ২ জনের

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: মর্মান্তিক ঘটনা উত্তরপ্রদেশের কানপুরে। বৃহস্পতিবার ট্রেনিং চলাকালীন অকস্মাৎ দুর্ঘটনার কবলে পড়ল ছোট আকারের এক চার্টার্ড প্রশিক্ষণ বিমান। গঙ্গা ব্যারেজ সংলগ্ন একটি ফাঁকা মাঠে একটি বেসরকারি প্রশিক্ষণ বিমান আচমকাই ভেঙে পড়ে। সে সময়ে ওই বিমানে পাইলট ও কো-পাইলট দু’জনেই ছিলেন। দুর্ঘটনায় প্রাণ দু’জনেই। ২ পাইলটের এহেন মৃত্যুতে শোকপ্রকাশ করে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এদিন সকালে হঠাৎই বিকট আওয়াজ শুনে ওই এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। গুরুতর জখম পাইলট ও কো-পাইলটকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে দুর্ঘটনাস্থলের পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। কী কারণে বিমানটি ভেঙে পড়ল তা এখনও বিস্তারিতভাবে জানা জানা যায়নি। ডিজিসিএ-র বিশেষ প্রতিনিধি দল বিষয়টি বিস্তারিত ভাবে তদন্ত করছে বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। (ছবি:এআই)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments