Homeদেশপর্যটন বদলে গেল শেষ যাত্রায়, নাজকায় বিমান বিপর্যয়ে মৃত ১৩

পর্যটন বদলে গেল শেষ যাত্রায়, নাজকায় বিমান বিপর্যয়ে মৃত ১৩

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: ফের যাত্রীবাহী বিমানে দুর্ঘটনা। মর্মান্তিক এই ঘটনার জেরে মৃত্যু হল ১৩ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ২ পাইলটও। শনিবার ঘটনাটি ঘটে দক্ষিণ আমেরিকার পেরুতে।

জানা গিয়েছে, পেরুর প্রত্নতাত্ত্বিক নির্দশন নাজকা লাইনসে যাচ্ছিলেন পর্যটকেরা। টেকঅফের কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। বিমানটি ভেঙে পড়ার পর আগুন ধরে যায়। ফলে উদ্ধারকারীদের ঘটনাস্থলে পৌঁছতে সমস্যায় পড়তে হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর। মৃতদের মধ্যে ইতালি, স্পেন ও জার্মানির নাগরিকেরাও রয়েছেন বলে সূত্রের খবর। পেরুর শীর্ষ প্রশাসন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মরুভূমির বুকে তৈরি প্রাচীন বিশালাকার জিওগ্লিফের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই এলাকা। আকাশপথে উড়ে নাজকা লাইন্স দেখাই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। সেই আকর্ষণই বদলে গেল শেষ যাত্রায়।(ছবি: এআই)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments