Homeউত্তরবঙ্গআচমকা বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

আচমকা বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

জলপাইগুড়ি: তিস্তা চরে গরু চরাতে গিয়ে বিপত্তি। বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। জখম আরও ৪। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মণ্ডলঘাট জিপির কাদোবাড়িতে। মর্মান্তিক ঘটনার জেরে শোকের আবহ গোটা এলাকায়।

হাসপাতালে কাঁদোবাড়ির বাসিন্দারা। ছবি: পিনাকী শীল।

নিত্য দিনের মতো এদিনও বিকেলে চাষাবাদ ও গরু চরাতে তিস্তা চরে গিয়েছিলেন রাজা দাস-সহ ৫ জন। সে সময়ে আচমকা বৃষ্টি শুরু হয়। মুহুর্মুহু বাজ পড়তে থাকে। বজ্রাঘাতে মৃত্যু হয় দাসপাড়ার বাসিন্দা রাজা দাসের। আহত হন আরও চারজন। এর মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments