সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: বারবার হামলা বড়ে মিঞার। সুন্দরবনে উপর্যুপরি রয়েল বেঙ্গল টাইগারের হামলায় আতঙ্কের পরিবেশ সংলগ্ন এলাকায়। বিগত কিছু দিনের মধ্যেই বাঘের হানার মুখে পড়েছেন ৩ মৎসজীবী। এদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। জখম ১ চিকিৎসাধীন হাসপাতালে।
সূত্রের খবর, এই এলাকায় কর্মসংস্থানের অভাব রয়েছে। সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে দল বেঁধে যান অনেকেই। অনেকে আবার যান মধু সংগ্রহে। সামান্য অসতর্কতার সুযোগেই বাঘ আক্রমণ করে বসছে। চলতি বছরে ১০ জন বাঘের আক্রমণের মুখে পড়েছেন। মারা গেছেন ৮ জন ও জখম হয়েছেন ২ জন।


