HomeUncategorizedস্বপ্না বর্মণের বাড়িতে অগ্নিকাণ্ড

স্বপ্না বর্মণের বাড়িতে অগ্নিকাণ্ড

পিনাকী শীল, জলপাইগুড়ি: রাতের অন্ধকারে এশিয়াডে সোনাজয়ীর পুরানো বাড়িতে অগ্নিকাণ্ড। এবারে রাজগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণের বাড়ির আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পুলিশ ও দমকলকর্মীরা রয়েছেন। তবে, বৃষ্টির কারণে আগুন ছড়াতে পারেনি। ঘরের ভেতরের আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।

পুলিশ জানায়, স্বপ্নার এই বাড়িতে কেউ থাকতেন না। তারা বর্তমানে অন্য বাড়িতে থাকেন। ওই পুরানো বাড়ির একটি ঘরে জ্বালানি কাঠ ও কাগজপত্র রাখা ছিল। কোনও কারণে এতেই আগুন লাগে বলে শুক্রবার রাতে খবর আসে। কিভাবে আগুন লাগলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

তৃণমূলের পরাজিত প্রার্থী স্বপ্নার অভিযোগ, পরিচিতরাই এই কাণ্ড ঘটিয়েছেন। ক্রীড়া জগত ছেড়ে রাজনীতিতে আসা নিয়েও আক্ষেপ ঝরে পড়ে স্বপ্নার গলায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments